রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - অশ্রু

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ২৭ জুন ২০২৫ বিবিধ কবিতা, বিরহের কবিতা

সুন্দর, তুমি চক্ষু ভরিয়া
এনেছো অশ্রুজল।
এনেছো তােমার বক্ষে ধরিয়া
দুঃসহ হােমানল।
দুঃখ-যে তাই উজ্জ্বল হ’য়ে উঠে,
মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে,
এ তাপে শ্বসিয়া উঠে বিকশিয়া
বিচ্ছেদ শতদল॥

পরে পড়বো
১৭২
মন্তব্য করতে ক্লিক করুন