রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - অসীম ধন তো আছে তোমার

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ২০ জুন ২০২৫ গান

অসীম ধন তো আছে তোমার
তাহে সাধ না মেটে।
নিতে চাও তা আমার হাতে
কণায় কণায় বেঁটে।
দিয়ে তোমার রতনমণি
আমায় করলে ধনী,
এখন দ্বারে এসে ডাক,
রয়েছি দ্বার এঁটে॥

আমায় তুমি করবে দাতা
আপনি ভিক্ষু হবে,
বিশ্বভুবন মাতল যে তাই
হাসির কলরবে।
তুমি রইবে না ঐ রথে,
নামবে ধুলাপথে,
যুগযুগান্ত আমার সাথে
চলবে হেঁটে হেঁটে॥

পরে পড়বো
১৪২
মন্তব্য করতে ক্লিক করুন