রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - প্রভু আজি তোমার দক্ষিণ হাত

রবীন্দ্রনাথ ঠাকুর |
শনিবার, ১৪ জুন ২০২৫ গান, বিবিধ কবিতা

প্রভু আজি তোমার দক্ষিণ হাত
রেখোনা ঢাকি!
এসেছি তোমারে, হে নাথ,
পরাতে রাখী।

যদি বাঁধি তোমার হাতে
পড়ব বাঁধা সবার সাথে,
যেখানে যে আছে, কেহই
রবে না বাকি!

আজি যেন ভেদ নাহি রয়
আপন পরে,
আমায় যেন এক দেখি হে
বাহিরে ঘরে।

তোমার সাথে যে বিচ্ছেদে
ঘুরে বেড়াই কেঁদে কেঁদে,
ক্ষণেক তরে ঘুচাতে তাই
তোমারে ডাকি।

পরে পড়বো
১৪৩
মন্তব্য করতে ক্লিক করুন