রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - পুরানো কালের কলম লইয়া হাতে

রবীন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫ অনুকাব্য

পুরানো কালের কলম লইয়া হাতে
লিখি নিজ নাম নূতন কালের পাতে।
নবীন লেখক তারি ‘পরে দিনরাতি
লেখে নানামতে আপন নামের পাঁতি।
নূতনে পুরাণে মিলায়ে রেখার পাকে
কালের খাতায় সদা হিজিবিজি আঁকে।

পরে পড়বো
১৩৫
মন্তব্য করতে ক্লিক করুন