কবিতা - পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে রবীন্দ্রনাথ ঠাকুর বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে, কোন্ নিভৃতে ওরে, কোন্ গহনে। মাতিল আকুল দক্ষিণবায়ু সৌরভচঞ্চল সঞ্চরণে।। বন্ধুহারা মম অন্ধ ঘরে আছি বসে অবসন্নমনে, উৎসবরাজ কোথায় বিরাজে কে লয়ে যাবে সে ভবনে।। ♥ ০ পরে পড়বো ৯০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন