রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - সাধ ক’রে কেন সখা ঘটাবে গেরো

রবীন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ২৬ জুলাই ২০২৫ অনুকাব্য, গান

সাধ ক’রে কেন, সখা, ঘটাবে গেরো।
এই বেলা মানে-মানে ফেরো ফেরো।
পলক যে নাই আঁখির পাতায়,
তোমার মনটা কি খরচের খাতায়,-
হাসি ফাঁসি দিয়ে প্রাণে বেঁধেছে গেরো।
সখা, ফেরো ফেরো।।

পরে পড়বো
৭৭
মন্তব্য করতে ক্লিক করুন