রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া

রবীন্দ্রনাথ ঠাকুর
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ গান

সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া।
তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টিছাড়া।।
হিয়ায় হিয়ায় জাগল বাণী, পাতায় পাতায় কানাকানি-
‘ওই এল যে’ ‘ওই এল যে’ পরান দিল সাড়া।।
এই তো আমার আপ্‌নারই এই ফুল-ফোটানোর মাঝে
তারে দেখি নয়ন ভ’রে নানা রঙের সাজে।
এই-যে পাখির গানে গানে চরণধ্বনি বয়ে আনে,
বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া।।

পরে পড়বো
৮২
মন্তব্য করতে ক্লিক করুন