রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - সোনায় রাঙায় মাখামাখি

রবীন্দ্রনাথ ঠাকুর
রবিবার, ০৬ জুলাই ২০২৫ অনুকাব্য

সোনায় রাঙায় মাখামাখি,
রঙের বাঁধন কে দেয় রাখি
পথিক রবির স্বপন ঘিরে।
পেরোয় যখন তিমিরনদী
তখন সে রঙ মিলায় যদি
প্রভাতে পায় আবার ফিরে।
অস্ত-উদয়-রথে রথে
যাওয়া-আসার পথে পথে
দেয় সে আপন আলো ঢালি।
পায় সে ফিরে মেঘের কোণে,
পায় ফাগুনের পারুলবনে
প্রতিদানের রঙের ডালি।

পরে পড়বো
১২২
মন্তব্য করতে ক্লিক করুন