রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - সংসার যবে মন কেড়ে লয়

রবীন্দ্রনাথ ঠাকুর
রবিবার, ২২ জুন ২০২৫ বিবিধ কবিতা

সংসার যবে মন কেড়ে লয়
জাগে না যখন প্রাণ
তখনো হে নাথ প্রণমি তােমায়
গাহি বসে তব গান।

অন্তরযামী, ক্ষমাে সে আমার
শূন্যমনের বৃথা উপহার—
পুষ্পবিহীন পূজা-আয়ােজন,
ভক্তিবিহীন তান,
সংসার যবে মন কেড়ে লয়
জাগে না যখন প্রাণ।

ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে,
আশা করি প্রাণপণে,
নিবিড় প্রেমের সরস বরষা
যদি নেমে আসে মনে।

সহসা একদা আপনা হইতে
ভরি দিবে তুমি তােমার অমৃতে
এই ভরসায় করি পদতলে
শূন্য হৃদয় দান,
সংসার যবে মন কেড়ে লয়
জাগে না যখন প্রাণ।

পরে পড়বো
২০৭
মন্তব্য করতে ক্লিক করুন