আত্মায় আত্মায়
রাসেল নির্জন
কতগুলো রাত, কতগুলো বছর
জেগে কেটেছে ঘুমহীন
তোমাকে ভেবে ভেবে
সে কথা বিধাতা জানে;
তোমার দেহহীন বহুমাত্রিক অস্তিত্ব
কত বার যে এসেছে খুবই কাছে
তুমি হয়তো জানোনি,
তুমি হয়তো বুঝনি,
সে কথা বিধাতা জানে।
আদম-হাওয়ার হয়নি বিয়ে
কাগজে কলমে,
বিয়ে হয় আত্মায় আত্মায়
বিধাতার বিধানে।
পাপী বলেই পৃথিবীতে মানুষের আসা,
শয়তানের প্রচারণায়;
কত যে স্বর্গীয় জুটি
অহংকার, অবিশ্বাস, ভুল-ত্রুটিতে
আকালে হারায়!!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম