বৃষ্টির সুরে স্নিগ্ধ বিকেল এসে,
বাতাস বৃষ্টি মিলে একাকার,
রাস্তায় ঝরে জল, জলের রেশে,
প্রকৃতিতে ভালবাসার সমাহার!
মেঘের কপালে হাসি, ঝড়ো হাওয়ায়,
জলস্নাত পত্র-পল্লব, দুলছে আস্ফালন,
বিকেলের শান্তি, শান্তির ছোঁয়ায়,
রূপের মেলবন্ধনে একাকী আমার কল্পন।
নদীর পাড়ে ধূসর জল, হালকা হাওয়া,
বৃষ্টি রাগে মন খুঁজে ফিরে পবিত্রতা,
রাতের প্রহরে ভেসে যাবে নীরবতা,
মৃদু স্নিগ্ধতা হয়ে থাকবে অভিযাত্রা।
এমনি অবিরাম বৃষ্টি চলে,
স্নিগ্ধ বিকেলে চিরকাল মন জ্বলে;
জানিনা জীবন কোথায় যাবে নিয়ে
বৃষ্টি-বাতাস একাকার হয়ে গেলো
আমার এলোমেলো চুলে!
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম