আকাশ জুড়ে এক অপরূপ নীল-বর্ণালী
মাধুরী ঝরা চৈত্রের রোদেলা দিন;
রোদ মাখানো মেহেগিনীর কচি পাতা
গোলাপ, জবা, রাধাচূড়া কেমন রঙিন।
সোনালী ধান রোদে নাচে বাতাসে
স্বচ্ছ নদীতে ছোট মাছেরা খেলে;
কৃষকের ব্যস্ত সময় কাটে মাঠে ঘেমে
জুড়িয়ে নেয় প্রাণ নদীর শীতল জলে!
ভরদুপুরে গাছে গাছে পাখিদের মেলা
শীতল ছায়ায় গান গেয়ে যায় মধুর সুরে;
গ্রীষ্মের তাপ বাড়ে, বৃষ্টির সুর আসে,
ঝড়ের পরে প্রশান্তি, প্রকৃতিতে প্রাণ ফিরে।
গ্রামে-গঞ্জে বাজে পালা গান,
জারি-সারি গানে, চৈত্রের শেষ দিনে;
বাঙালির হৃদয়ে নতুন বছরের হাতছানি,
নতুন স্বপ্ন, নতুন উদ্যোম বয়ে আনে!
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম