ধূসর বিকেল
রাসেল নির্জন
শান্ত ধূসর এই বিকেলে ,
উদাসী আমায় টানে প্রকৃতির শোভা;
মেঘের আড়ালে লুকানো,
সূর্যের শেষ আভা।
হৃদয়ের গহীনে ডুবে শুনি,
পাহাড়ের বাঁকে বাঁশির সুর,
পাহাড়ী নদীর স্রোত যায় যে কতদূর,
মনের কোণে বাজে বেদনার রূর!
পাতার নীচে পড়ে থাকা,
হারানো কিছু দিনের গান,
একলা পথের বাঁকে বাঁকে,
বাঁশির সুরে মিশে যায় প্রাণ।
মেঘের ছায়ায় ঢাকা,
প্রকৃতির মাঝে ধূসর ছোঁয়া,
বিকেলের বাতাসে ভাসে,
আকাশের নীলিমায় শেষ সূর্যছায়া!
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম