Friday, October 10, 2014
ফুল
রাসেল নির্জন
বাহিরে তাকাও, দেখো গাছ,
দেখো হাওয়া, দেখো ফুল।
তুমি কি কখনও শুনেছো
ফুলের জন্য প্রয়োজন হয় না
বায়ু, পানি, মাটি বা রোদ?
পূর্ণ পুষ্প একটি ফুল হয়
ভালো গুণ আর উপযুক্ত মাধ্যমে।
বিপরীত চিন্তাধারায় বা মাধ্যমে
হইয়ো না আর নির্বোধ!
ছোট একটি ফুল,
অন্তহীন ক্রমবর্ধমান
নিয়ে একরাশ গোলাপি পাপড়ি,
একসময় পূর্ণস্ফুটিত হয়
হয় আরো সুন্দর কিছু,
ভেবোনা মিছু!
এটা ছিল সুন্দর,
এটা সবুজ ও গোলাপি,
সতেজ, প্রাণবন্ত,
প্রবাহিত নদীর শব্দ
আমি শুনেছি তার কোলে শুয়ে;
আমি জেগে ওঠার পরে
সুপ্রভাত আসে ভুবনে,
সূর্যের প্রথম রশ্মি আগে
তোমায় দেয় তীব্র স্মরণ করিয়ে!!
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি