নীল আকাশে সাদা মেঘের ভেলা,
হাওয়ায় ভাসে সুর, হৃদয়কে টানে,
বন্য চিরসবুজের এক রাশ উপরে,
এক ঝাঁক পাখি উড়ে মুক্ত গগনে।
মেঘে আঁকা ছবি, কখনো নীল শোভা
কখনো ঝরে বৃষ্টি, কখনো সূর্য হাসে;
পাখিদের কূজনে, হৃদয়ে বেজে ওঠে সুর
যেন নাচে তারা, মুক্তির উল্লাসে!
বৃষ্টি ঝরলেই ঝরে সুরের ছন্দ,
সূর্যের আলোয় রঙের অর্ঘ্য সাজে,
প্রেমের ছোঁয়া স্পর্শ করে সব মনে
সোনালী রশ্মিতে নৈসর্গিক রূপ প্রকৃতির রাজে!
দিগন্তজুড়ে মুগ্ধতায় খেলায়,
প্রকৃতির কোলে অনুভব নিখুঁত রূপ,
মেঘের ছায়ায় ঢেকে যায় আমার দৃষ্টি;
পাহাড়ের সঙ্গী হতে চায় চিরকাল,
মেঘ ও সবুজ পাহাড়ের এই মায়াবী গীতি!
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম