11 April, 2014
নক্ষত্র
রাসেল নির্জন
ম্লান চোখে রাতের আকাশে
আমি খুঁজে ফিরি সে নক্ষত্র,
ঐ যে দূরে, সে যে
মিটিমিটি করে নীরবে নিভৃত!
মেহগনি পাতার ফাঁকে ফাঁকে
সে নক্ষত্রের হাসির ছটা;
তার মৃদু আলোয় হাঁটতে গিয়ে
পায়ে বিধেছে লজ্জাবতীর কাঁটা!
ঐ যে দূরে আঁধারে
ঘুরে ফিরে জোনাকিগুলো;
জলতরঙ্গ ছুঁয়ে ভেসে আসা
শীতল বাতাসে চুল যে এলোমেলো!
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন