Thursday, October 2, 2014
অপেক্ষা
রাসেল নির্জন
যখন শরৎ এ সাদা মেঘেরা আকাশে,
আমি অবাক তাকিয়ে
তোমার প্রতিচ্ছবির খোঁজে,
আমি সুধাই তারে
হে আকাশ-
এ সাদা মেঘ তুমি কোথায় পেলে,
বলে সে কারো অপেক্ষায়
ধোঁয়াশা হয়েছে জ্বলে জ্বলে।
যখন শীতকালীন ভেজা ঘাসে,
হাঁটতে গিয়ে পায়ে লাগে শিহরণ;
আমার সমস্ত সত্তা
তোমায় করে স্মরণ!
আমি সুধাই তারে
হে ঘাস-
তুমি এ জলকণা কোথায় পেলে,
বলে সে কারো অপেক্ষায়
ভরে আছে তা আঁখি জলে।
যখন নীল অপরাজিতা
ভরে উঠে নীলে,
আমি সুধাই তারে
বুকে এ নীল কোথায় পেলে;
বলে সে কারো অপেক্ষায়
যাতনায় যাতনায়
তার বুক পরিণীত হয়েছে নীলে।
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি