কবিতা — ধান কাটি ধান

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ছড়া

ধান কাটি ধান, নবান্নের গান,
সোনালি শস্যে ভরে উঠুক প্রাণ।
ধানের গন্ধে মাতোয়ারা মাঠ,
হাসে কৃষাণ, খুশিতে রাত।

ঘুঘুর ডাকে ভোরের সুর,
চাষার মুখে আনন্দ ভরপুর।
ধানের গোলা ভরে যায় ধীরে,
মায়ের মুখে হাসি ফিরে।

শিশুরা দৌড়ে আসে খেতে,
হাসে তারা ফসল পেতে।
আকাশ জুড়ে উড়ে পাখির গান,
ধান কাটি ধান, নবান্নের গান।

“রিয়াজ খান হৃদয়”

১৩৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা