কবিতা — যখন সুখের সময় এলো

যখন সুখের সময় এলো
তখনই জীবন ফুরিয়ে গেল।
দরজায় এসে কড়া নাড়ে বসন্ত
ঘরের চিরাগ নিভিয়ে গেল।

এতদিন যে পথ হেঁটেছি
তা যেন ধুলোর মেলা।
শেষ বিকেলে অনুভব হলো
জীবন শুধু ক্ষণিকের খেলা।

যার জন্য রাত জেগেছি
শত ব্যথা সহ্য করেছি।
সে সুখ এসে নাম ধরে ডাকল
আমি ততক্ষণে বহু দূরে রয়েছি।

সময় বড়ো স্বার্থ বান
কারও জন্য থেমে থাকে না।
হাতে ফুলের মালা এলেও
ঝরে পড়া ফুল আসে না।

আয়নাতে মুখ দেখি
চেনা মানুষ কোথায় যেন।
সব অর্জনের শেষ হিসাব
শূন্য লিখে যায় স্তব্ধ ক্ষণ।

যদি আবার জন্ম হয়
চাইব না ধন, চাইব না জয়।
যাদের ভালোবেসে বাঁচি
তাদের পাশেই কাটুক সময়।

যখন সুখের সময় এলো
তখন আয়ু ফুরিয়ে গেল।
সময় আমাকে শিখালো
ভালোবাসাই একমাত্র সম্বল
বাকি সবই বিলিন হলো।

\”by_রিয়াজ খান হৃদয়\”
১৭/০৭/২৬

৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা