আজকাল আর কারো জন্যে কলেজ ক্যাম্পাসে
ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়না
এলাকার নার্সারিতেও যেতে হয়না ফুলের জন্য|
কারো মুখে শুনতে হয় না লাল গোলাপ ছিল না
গাদা,রক্তজবা,কৃষ্ণচূড়া এগুলো প্রেম নিবেদনের ফুল হলো
এই গুলো তো যেখানে-সেখানে পাওয়া যায়,
প্রেম কি এতই সস্তা
একসময় দশ টাকার গোলাপ ফুল দিয়ে যে হাসি দেখা যেত,
আজ দশ হাজার টাকার গিফ্টেও সে হাসিমাখা মুখ দেখিনা|
ক্যাফে,রেস্তোরেন্টে আজকাল আর আড্ডা হয়না
শুধু খাওয়া আর খাওয়া|
রহিম চাচার দশ টাকার কফিও সেখানে আশি টাকা|
এ যুগে; না মনের প্রেম আছে না সৌন্দর্যের
টাকা ছাড়া যেন প্রেম অপূর্ণ|
চিরকাল সবাই সুখে থাকার স্বপ্ন দেখলেও
বর্তমানে বিলাসিতার সুখ-শান্তি কম চায় না
তাও আবার প্রেম দিয়ে নয়-টাকা পয়সা দিয়ে
এ যুগের প্রেম বলে কথা!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী