এই যে আমার মন করছে কেমন,
এই যে আমার বুক থরথর কাঁপে,
তোমার কি আর এমন কভু হয়?
একাকী রাত কেটেছে সন্তাপে?
তোমার যদি ভালো থাকাই হয়,
আমার কেননা এমন একা লাগে?
একটা জীবন এক মানুষের তরে,
কেননা এমন বিষণ্ণতায় জাগে!
এই যে এত আলোর ডাকে বান,
এই যে এত কোলাহলের দিন,
তবুও কেনো আমায় ঘিরে আঁধার,
নীরবতায় হৃদয় থাকে লীন?
আমিও যদি তোমার মতো হই,
তোমায় বিহীন রোজ থেকে যাই ভালো,
তখনও কি এমন তুমিই রবে,
নাকি হঠাৎ হবে, জগত এলোমেলো?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী