আমি সে-ই,
অভিমানে চলে যেতে যেতেও, ফিরে আসতেই–
দেখি, তোমার দরোজা জুড়ে খিল।
কোথাও চিহ্ন নেই আমি যে ছিলাম,
কোথাও গন্ধ নেই, যা কিছু দিলাম,
অন্য হাসি-কলোরোলে, গৃহ ঝিলমিল।
নতুন আলোয় ভাসে দখিনা দুয়ার,
নতুন জলের ভাষা অচেনা কুয়ার,
আমি তাই–
অচেনা আগন্তুক, উঠোনে দাঁড়াই।
জানি, নির্বাক ঠোঁট তবু চোখ ছলছল,
সময়ের স্বরে বুঝি আমিই অচল।
আমি সে-ই,
বিভ্রম কেটে গেলে দেখি, আমি নেই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী