একটা দুঃসংবাদ আছে;
যারা আমাকে ভেঙেচুরে
টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল-
তাদের জন্য
দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে
আমি হোঁচট খেয়ে পড়ে গেলে
আর কখনো উঠে দাঁড়াতে পারবো না
মুখ থুবড়ে পড়ে থাকবো
গা ঘিনঘিনে কাদায়
আমাকে ছিঁড়ে কাগজের মতো
কুচিকুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে
আমি হারিয়ে যাবো - দিকশূন্য-পুর
যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল
অতলান্তিক বিষাদ সমুদ্রে
ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিবমিষায়
যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে
বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল
শেওলা জমা স্যাঁৎসেতে এক মজা পুকুর
যে আমাকে দুঃখ দিয়ে, পুড়িয়ে শেষে
উড়িয়ে দিতে চেয়েছিলে ছাইয়ের মতোন
তাদের জন্য, তাদের জন্য দুঃসংবাদ
আমি এখন পাখির মতোন
আমায় ছিঁড়ে কুচিকুচি ভাসিয়ে দিলে
এখন আমি ডানা মিলে আকাশ জুড়ে উড়তে জানি
কাটা যায়না, ভাঙা যায়না
আমি এখন জলের মতোন
ভেসে যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে
আমিও জানি
আমিও জানি
ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে
দুফলা এক ছুরি হতে
এই যে মানুষ
দুঃখ দিতে দক্ষ ভীষণ
সেও জানুক, আমি এখন হাসতে জানি
শেওলা জমা পুকুর জুড়ে
আমিও এখন রোদের মতো ভাসতে জানি
প্রস্থানের গল্প লিখেও, ইচ্ছে হলেই
আবার ফিরে আসতে জানি
আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর
জেগে ওঠা ফিনিক্স পাখি
আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি
কবিতা — একটা দুঃসংবাদ আছে
মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩
সাম্য-জীবনমুখী কবিতা
আবৃত্তিতে:
সামস রবি
৮২৫৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘একটা দুঃসংবাদ আছে’ কবিতাটি ঘুরে দাঁড়ানো এবং অদম্য জীবনের এক বলিষ্ঠ প্রতীক। কবিকে যারা ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল, আঘাত ও দুঃখের সাগরে ডুবিয়ে দিতে চেয়েছিল, তাদের প্রতি এটি এক প্রতিবাদের সুর। কবি নিজেকে ফিনিক্স পাখির সাথে তুলনা করে দেখিয়েছেন কীভাবে সমস্ত বাধা ও ধ্বংসস্তূপ ঠেলে নতুন করে বাঁচতে হয়। কবিতাটিতে আত্মবিশ্বাস, শক্তিমত্তা এবং আত্মজাগরণের অসাধারণ প্রকাশ ঘটেছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম