জানি যাচ্ছি, ফেলে সন্ধ্যা,
সাথে তোমাকেও, স্মৃতিগন্ধা।
জানি যাচ্ছি, ফেলে রাত্তির,
সাথে স্বপ্ন, একা যাত্রীর।
যাবো নির্ভার, পথে একলা,
হোক দুঃখভার, বুক মেঘলা।
তবু ছায়াটার, সব মাড়িয়ে,
যত সঞ্চয়, সব হারিয়ে।
হয়ে নিঃস্ব, যাবো একাকী,
কেউ পড়েনি, বুকে লেখা কী!
তবু জলহীন, মরু পথটুক,
তুমি তেষ্টায়, থাকে যতটুক!
জানি ফিরছি, চেনা সন্ধ্যা,
পেতে তোমাকেই, স্মৃতিগন্ধা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী