যেও না এই মেঘের দুপুর রেখে
যেও না এই বাদল একা ফেলে,
একটা ভেজা ভীষণ একা পাখি
বুকের সকল দুঃখ গুলো মেলে।
যেও না এই জলের সাড়া রেখে
কোথায় যাবে এমন মেঘের দিনে?
বুকের ভেতর আঙুল ছুঁয়ে দেখ
মনের দামে কী রেখেছি কিনে!
পাতার দলে ঘাসের জমিন জুড়ে,
কী জমেছে শিশির যেমন জমে!
মেঘের ভেতর জলের কণার মতন
কি জমেছে নিত্য অবাক শ্রমে!
যেও না এই মেঘের মায়া রেখে
এই পাখিটা একলা একা থাকে,
চুপটি করে বুকের জলের রঙে
কার ছবিটা প্রার্থনাতে আঁকে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী