এই যে বাতাস,
বুক ভরে টেনে নাও,
এও কারো দীর্ঘশ্বাস!
এই যে নিঃশ্বাস,
বুক ভরে টেনে নাও–
এও কারো অবিশ্বাস!
নারীর শরীর আর রক্তের দাগ,
এখন আর হয় না অবাক।
নিজেকেই ঘৃণা তার, বারবার,
#জরায়ুতে কী করে সে ধরবে, পুরুষ আবার!
শোন হে পুরুষ,
এই যে বাতাস,
বুক ভরে টেনে নাও–
শোনা যায়, কারো দীর্ঘশ্বাস?
এই যে বাতাস ভারী হয়, কার অভিশাপে?
কার অভিশাপ, মুছে দিতে পাপ,
হয়ে যায় মূক?
‘পৃথিবীর সকল পুরুষ হোক, নপুংসক।’
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী