কিছু পুরনো দিন, কিছু ঘাসফড়িং, আকাশ হারায়,
কিছু পুরনো মুখ, হয়ে নতুন অসুখ, দু হাত বাড়ায়।
কিছু জলের আয়না, দেখতে চায় না, ভুলের দাগ,
তবু হাত-রেখায়, থাকে রাত দেখা, ঘুম ভাঙে অবাক!
কিছু গ্রিলের ফাঁকে, দুচোখ আঁকে, ঝাপসা মুখ,
থাকুক মন খারাপ, আর একলা রাত, খাপছাড়া সুখ।
কিছু আবছা দিন, হোক আজ রঙিন, কাল দুঃখ হোক,
কিছু বুকের কোণ, হোক হিজল বন, ভুলে সূক্ষ্ম শোক।
কিছু রোদ আসুক, তবু চোখ ভাসুক, হলে মন কেমন,
কারো বুকের বাপাশ, হোক অথৈ আকাশ, হয় মন যেমন।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন