মানুষ বড় অভিমানী প্রাণী
সে চায়, তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না
বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক
ম্লান গলায় ‘হ্যালো’ বলতেই ওপারের মানুষটা বলুক,
‘তোমার মন খারাপ’
তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে
বলুক, ‘তোমার ঘুম হয় নি রাতে দুঃস্বপ্ন দেখছ
টেনশন করছ কিছু নিয়ে’
সে চায়, মানুষটা বুঝুক, কখন শক্ত করে বুকের
সাথে চেপে ধরতে হয়, চোখের সামনে
আলতো করে হাত ছুঁইয়ে বন্ধ করে দিতে হয়
চোখের পাতা।
সে চায়, মানুষটা বুঝুক, কখন হাতের মুঠোয় হাত
রাখতে হয়, ফিসফিসিয়ে বলতে হয়, ‘আমিতো
আছিই। তবে মন খারাপ কেন’
সে চায়, মাঝরাত্তিরে সে টের পাক, পাশের মানুষটা
তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে
দিচ্ছে। শেষ রাতে যখন খানিক হিম নামে, তখন
জড়িয়ে দিচ্ছে ওম চাদরে।
সে চায়, তার জন্য মাঝরাত্তিরেও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক।
মনে রাখুক তার জন্মদিনের কথা, প্রথম দিনের কথা, স্পর্শ ও অনুভূতির কথা।
সে চায়, তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ
মিথ্যেমিথ্যি অজুহাত বানাক। কেউ কপাল ছুঁয়ে বলুক,
‘দেখি, দেখি, তোমার জ্বর নয় তো
অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ
বলুক, ‘খানিক ভুল করেছি বলেই দূরে সরে
যেতে হবে তবে এই যে এতো ভালোবাসি,
তাতে আরও কাছে আসা যায় না আরও আরও কাছে
অনেক অনেক কাছে’
মানুষ বড় অভিমানী প্রাণী………
তারা দুজনই কেবল ভাবে, এসবই ওই মানুষটা করুক।
ওই অন্য মানুষটা।
কিন্তু শেষমেশ করা হয় না কারোই। তাই কাছে
আসার রঙ্গিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর,
বিবর্ণ গল্প হয়।
মানুষ বড্ড অভিমানী প্রাণী………
অভিমানে সে ক্রমশই দূরে চলে যায়।
বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ।
কবিতা — মানুষ বড় অভিমানী প্রাণী
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
প্রেমের কবিতা
৫৩১৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই লেখায় মানুষের সম্পর্কের জটিলতা, সুক্ষ্ম অনুভূতি ও অভিমানের রূপ প্রকাশ পেয়েছে। মানুষ চায় প্রিয়জন তার না বলা কথা ও মনের কষ্ট বুঝুক। কিন্তু পারস্পরিক নীরবতা ও প্রত্যাশার কারণে ভালোবাসার সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যায় এবং হৃদয়ে আক্ষেপের সৃষ্টি হয়। অভিমান কীভাবে দুজন মানুষকে কাছে আনার বদলে বিবর্ণ দূরত্বের দিকে ঠেলে দেয়, তা অত্যন্ত স্পর্শকাতরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
মন্তব্যসমূহ
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
শুভ জন্মদিন! 🎈
আনহার কবিতা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
অসাধারণ।।