মন ভাল নেই মন খারাপের দিনে
তোমার থেকে
অনেক দামে
কান্না নিলাম কিনে।
মন ভাল নেই মন খারাপের রাতে
তোমার চোখের
বিষাদ নিলাম
মেঘলা সে প্রভাতে।
মন ভাল নেই মন খারাপের প্রহর
কোথাও তোমায়
পায়না খুঁজে
বিষণ্ণ শহর।
মন ভালো নেই মন খারাপের ক্ষণ
বুকের ভেতর
তবুও থাকো
একলা অনুরণন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী