জানে যদি কেউ, কতটুকু ঢেউ,
তোমাকে ডোবায়,
দিঘিটির জলও, হয়ে টলমল,
খোঁজে সে উপায়!
জানে যদি চোখ, কতটুকু শোক,
তাহারে পোড়ায়,
কিছু বুকে রাখে, কান্নার ফাঁকে,
বাকিটা ওড়ায়।
জানে না মানুষ, দূরের ফানুস, কী ব্যথায় লীন হয়ে যায়,
জানে না দুঃখ, কতটুকু সুখও, দিন শেষে ঋণ হয়ে যায়…
জানে যদি ঠোঁট, ওলট-পালট,
রাত্রি ব্যথায়,
স্মৃতিটির নদী, জাগে নিরবধি,
না বলা কথায়!
তুমি যদি জানো, কী কথা লুকানো,
জানালার কাচে,
তবে জেনে রেখো, তুমিই এখনো,
অসুখ ছোঁয়াচে!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী