সমর সেন

কবিতা - মেঘদূত

সমর সেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ বিবিধ কবিতা

পাশের ঘরে

একটি মেয়ে ছেলে-ভুলানো ছড়া গাইছে,

সে ক্লান্ত সুর

ঝ’রে-যাওয়া পাতার মতো হাওয়ায় ভাসছে,

আর মাঝে মাঝে আগুন জ্বলছে

অন্ধকার আকাশের বনে |

বৃষ্টির আগে ঝড়, বৃষ্টির পরে বন্যা | বর্ষাকালে,

অনেক দেশে যখন অজস্র জলে ঘরবাড়ি ভাঙবে,

ভাসবে মূক পশু ও মুখর মানুষ,

শহরের রাস্তায় যখন

সদলবলে গাইবে দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক,

তোমার মনে তখন মিলনের বিলাস,

ফিরে যাবে তুমি বিবাহিত প্রেমিকের কাছে |

হে ম্লান মেয়ে, প্রেমে কী আনন্দ পাও,

কী আনন্দ পাও সন্তানধারণে ?

পরে পড়বো
৪৭
মন্তব্য করতে ক্লিক করুন