এত ভালবেসে ও মেটে না সাধ
( ভারতের মধ্যে এবং বাংলা ভাষায় সবচেয়ে বেশি সনেট লিখেছেন। এটি শেক্সপিয়ারের ছন্দে রচিত সনেট।)

তোমায় ভালবেসে মিটল নাকো সাধ,
যুগ যুগ তোমায় ভালবাসব আমি,
তোমায় ভালবেসে করব অপরাধ,
প্রতি যুগে হতে চাইছি তোমার স্বামী।

দিন কেটে যাচ্ছে তোমার মুখটা দেখে,
আমি ভাগ্যবান, দেখছি তোমার হাসি,
আমি জীবন কাটাব ভালবাসা মেখে,
বোঝাতে পারছি নাকো কতটা ভালবাসি।


ভুলে যেও না দিও নাকো আমায় ব্যথা,
তুমি চলে গেলে দেখো আমি মরে যাব,
দিন-রাত ভাবি শুধুই তোমার কথা,
প্রত্যেক যুগে আমি শুধু তোমার হব।

ওগো আজ তুমি আছ বলে বেঁচে আছি ,
তুমি ছাড়া আমি সব কিছু ভুলে গেছি।