বিশ্বে যা যা চলছে
( ভারতবর্ষ তথা বাংলা ভাষায় সবচেয়ে বেশি সনেটর রচয়িতা। এটি শেক্সপিয়ারের ছন্দে রচিত সনে )
তোমাদের কিছু বলতে চাইছি আমি,
সবাই আজ মন প্রাণ দিয়ে বুঝবে,
ওয়াশিংটন-টোকিও-দিল্লী দেখবে ,
সিডনি লণ্ডন -শহর কত না নামি।
এছাড়া করাচি, ঢাকা, মস্কো দেখে নিন ,
আরও আছে কত শহর পৃথিবীতে,
সকল স্থানেই গরীবরা পরাধীন,
তাদের সুখ একটু রুটি আর ভাতে।
চোখ মেলে দেখো, বাবুরা গদিতে বসে,
গরীবের কেমন সেবা (চুরি) করছে,
ছেলের কারখানা বাড়ছে প্রতিমাসে,
গরীবদের বাঁচার সাধ মিটে গেছে।
হিসাব করে ইয়ারকন্ডিশান ঘরে,
কুঁড়ে ঘরের ভিতর কত লোক মরে।
১২
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুনীল গঙ্গোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম