দুই ফোঁটা অশ্রু দিও

( ভারতবর্ষের মধ্যে এবং বাংলা ভাষায় সবচেয়ে বেশি সনেট রচয়িতা এটি পেত্রাকার ছন্দে রচিত সনেট )

তুমি আঘাত দেবে! কখনও ভাবিনি,
স্বপ্নও ভাবিনি তুমি আমাকে কাঁদাবে,
ভালবেসেও তোমায় চিনতে পারিনি,
আমি বুঝিনি তুমি আমাকে ভুলে যাবে,
হায় ভাগ্য আমার! আমি মন পাইনি,
এ মন দিয়েছি তোমায় তা কে জানবে!
তুমি আমায় কখনও ভালবাসনি?
এই সত্যটা শুধু আজ তুমি বলবে!


হয়তো তুমি কোনদিনও আসবে না,
তবু একদিন এসো আমায় দেখতে,
এ কথাটি আর তুমি রাখবে না সোনা!
দুই ফোঁটা অশ্রু দিও আমার চিতাতে,
সেদিন মৃত দেহটাকে করো না ঘৃণা,
তোমার অশ্রুতে আত্মা থাকবে স্বর্গতে।