নামটাও ভুলে যাবে
( ভারতবর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক
সনে ট রচয়িতা এটি ফরাসি ছন্দে লেখা সনেট।)
আমার উপর তুমি কি রাগ করেছ?
না আমায় খুব ঘৃণা কর, লক্ষ্মী সোনা?
না অভিমান, কিছুই নেই আজ জানা,
এখন দেখছি তুমি দূরে সরে আছ,
পরিস্কার বুঝছি তুমি ভুলেই গেছ,
আমিতো তোমায় ভুলে যেতে পারছি না,
বুকের মাঝে হয় খুব তীব্র যন্ত্রণা,
আমায় এখন অপরিচিত ভাবছ।
হয়তো একদিন চিনতেও পারবে
না আর, আমার নামটাও ভুলে যাবে,
আর আমি জীবন ভোর কাঁদবো প্রিয়া,
সোনা, ফেলে যাবো শুধু দু'চোখের জল,
আমার যন্ত্রণা থেকে যাবে চিরকাল,
তুমি পাষাণী, পাষাণীর থাকে না মায়া।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
শুভ জন্মদিন! 🎈
আনহার কবিতা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম