সখের কবি

আমার বলা হয়ে গেলো, চলে গেলুম,
অন্যের কবিতা শোনার সময় নেই,
কানা-কানি চলছে ছেলেটার কী নাম?
চুপ করুন, বলছি এই কথাটাই।

অন্যদের বলতে দিন, ধর্য রাখুন,
শোনার অভ্যাস থাকা ভালো মনে করি,
অন্যের পাঠ শুনুন, ভালো হবে মন,
আসুন আমরা ভালো করি, হাত ধরি।


কবিতা পাঠের আসরে এমন দেখি,
তখন ভীষণ কষ্ট হয়, এরা কারা?
এরা কবি নয়, সামান্যতেই যে সুখি,
তুমি কেমন কবি, বলবে স্রোতা যারা।

তোমায় অন্যের কবিতা শুনতে হবে,
তবেই একদিন, তুমিও স্থান পাবে।