শহীদের রক্ত
( ভারত বর্ষ তথা গোটা বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক সনেত্র রচয়িতা, এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট )

শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ ভাই,
যদি তাদের পথ অনুসরণ করি,
যদি করি হিংসার বিরুদ্ধে লড়াই,
যদি ভয় পেয়ে মরার আগে না মরি।ন

সাম্প্রদায়ীকতার বিভেদ ভুলে যাও,
সবাই ভারতমাতার বীর সন্তান,
বন্ধু সন্ত্রাস-খুন, দর্ষণ মুছে দাও,
শহীদের রক্তের দাও শুধু সম্মান।ন


আমরা আজ স্বাধীন, দেশটা সবার,
প্রত্যেকদের দায়িত্ব দেশ গড়ে তোলা,
তোমরা পরিচয় দাও, মানবতার,
মুছে যাবে এ দেশের যত আছে জ্বালা।

শহীদের রক্তে পেয়েছি যে স্বাধীনতা,
তাদের রক্তে মিশে আমাদের সভ্যতা।