আগমনী
শংকর ব্রহ্ম
তিনি আসবেন তাই
আমরা প্রস্তুত হয়ে উঠছি ভিতরে বাহিরে,
নদীর দু'ধার সেজে উঠেছে কাশফুলে
আকাশ আরও নীল হয়ে উঠেছে,যেন
মেঘেরাও থমকে রয়েছে তার অপেক্ষায়
পৃথিবী আরও রূপসী হয়ে উঠেছে,
বয়স কমিয়ে, তিনি আসবেন তাই
বৃষ্টি জলে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে তুলেছে,
আমাদের বাস যোগ্য ভূমি
আমাদের এই ধুলো মাটির পৃথিবীতে
তিনি আসবেন
তাই আমরাও আবেগ ঘন হয়ে উঠছি,
তারই প্রতীক্ষায় দিন গুনছি মনে মনে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন