আজও প্রেম
শংকর ব্রহ্ম
এক).
প্রয়োজনে যত শব্দ ব্যবহার করেছি এ জীবনে
তার মধ্যে ভালবাসা শব্দটা একলক্ষ বার,
অথচ শব্দটা কিছুতেই ক্লীশে হয়ে যায়নি এখনও
যেন আজও সেই প্রেম,
সূর্যের মতো জ্জ্বলছে বিভায়।
দুই).
আসতে তোমার দেরী দেখে,
রাগ করেছি ভাবতে পার
সে মুরদও নেই যে আমার,
রাগ করতেও ক্ষমতা লাগে
মমতা জাগে তোমার প্রতি
কত কষ্ট স্বীকার করে কাছে আস,
আলতো ছোঁয়ায় ভালবাস।
'রাগ না করলে, একটু হাসো' - বল যখন
মন তো তখন হাসতেই চায়।
অথচ হায়,দুষ্টু মনন আমায় শুধু ক্ষেপিয়ে বেড়ায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন