আক্ষেপ
শংকর ব্রহ্ম
এক).
নতুন বছর ভাল কাটুক সবাই মনে চায়
কারও বা খুব ভাল কাটে
কারও কাটে দুঃখে কেউ বা সুখ পায়
কেউ বা আবার ভুগে অসুখে
সারা বছর জুড়ে মেটায় কত দায়
আবার নানান জ্বালায়, জ্বলে পুড়ে মরে,
নতুন বছর ভাল কাটুক সবাই আশা করে।
দুই).
আলো চাইলে অন্ধকারকে মানতে হবে
ভাল চাইলে মন্দকে জানতে হবে
সুখ চাইলে দুঃখকেও সইতে হবে,
আনন্দ থাকলে কষ্টকেও বইতে হবে,
তুমি থাকলে আমাকেও, রইতে হবে,
না হলে সব অর্থহীন মনে হবে।
তিন).
কেন আসি কেন যাই?
উত্তর জানা নাই,
গাছ তবু জন্মায়, কিছু ফুল ফল দেয়
আমরা কি দিতে পারি তাই?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন