আমাকে ফেরাও
শংকর ব্রহ্ম
সমস্ত বেলা পুড়ে যায় একা একা ক্রোধে
জেগে রয় তোমার দু'চোখ শুধু গভীর গহন,
দু'চোখ ফিরিয়ে নাও আমাকে পুড়তে দাও
একা একা আমার ভিতর।
যে রমনী রেখে যায় স্মৃতি
তাকে আমি প্রতারক ভাবি
তাকে আমি অবহেলা করি
তাকে আমি আজন্ম নগ্ন করে সভ্যতা শেখাই।
সূর্যকে ছুঁয়েছে নারী
এমন একজন আমাকে দীক্ষা দিক,
আমাকে আপন করে নিক
আমাকে নির্লিপ্ত করে কামনায়
সে আমাকে সভ্যতা শেখাক।
দু'চোখ ফিরিয়ে নাও স্মৃতি তুমি সূর্যের দিকে
সময় ফুরিয়ে গেলে কেন তুমি প্রতারক হবে?
কেন অন্ধকারে একা একা পুড়ে যাবে,
গলে যাবে মোমের মতন অন্ধকার হয়ে?
স্মৃতি তুমি আমাকে ফেরাও।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন