আমার ভিতরে আমি
শংকর ব্রহ্ম
আমার ভিতরে আমি
ক্রমাগত নেমে যেতে থাকি
দেখি ,
গভীরে আমার তীব্র জ্বালা, দগ্ধ দহন
বুকের ভিতর এক নদী জল,
শোকের ছায়ায় এক নিমেষে ব্যথার বাহন
তোমার প্রেমের সবটাই ছল ?
বুকের গভীরে চৈত্র শেষের শূন্যতা আজ
মনের ভিতরে মেঘলা আকাশ,
হঠাত্ জোড়ালো নেমে আসে
যেন বিদ্যুত বাজ
ছলনা তোমার দারুণ, সাবাস!
ভিতরে আমার একটি হৃদয়
পুড়ে যেতে থাকে
গভীরে আমার আর এক হৃদয়
চুপ করে দেখে।
এতদিনে যেন একটি মানুষ পাথর হয়েছে
গভীরে আমার অন্য মানুষ ক্ষয়ে লয়ে গেছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন