আমরা মানুষ
শংকর ব্রহ্ম
গাছ থেকে সুন্দর ফুল ছিঁড়ে নিয়ে
তাকে নিঃস্ব করে দেব,
কিন্তু কাঁটা যদি হাতে তার দংশন করে
তবে তাকে অভিশাপ দেব।
গ্রীষ্মের আকাশে থমথমে মেঘ দেখে
আনন্দে আত্মহারা হয়ে ময়ূর খুশিতে পেখম মেলে দেব,
কিন্তু সেই মেঘ যদি ঝড় হয়ে ছুটে আসে
তবে তাকে অভিশাপ দেব।
কুলুকুলু ধ্বনি শুনে সৌন্দর্যে মুগ্ধ হয়ে আনন্দিত হব
কিন্তু সেই নদী যদি দু'কূল ছাপিয়ে বন্যা ডেকে আনে,
তবে তাকে অভিশাপ দেব।
পশুকে হত্যা করে মাংস তার খাব
কিন্তু সে পশুর রোগ যদি শরীরে ছড়ায়,
তবে তাকে দায়ী করে অভিশাপ দেব।
আমরা মানুষ আমাদের স্বার্থ ফুরালে,
আদাড়ের মতো আমরা তাকে
অনাদরে আঁস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেব।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম