অবসাদ
শংকর ব্রহ্ম
-
রাত দুপুরে তোমার ঘরে
ঢুকতে পারে চাঁদ,
অন্যে গেলে জীবন তোমার
হয় কেন বরবাদ?
তোমার ঘরে রাত দুপুরে
ঢোকে যদি সে চাঁদ হয়ে,
কেন তুমি কাঁটা হয়ে
থাকবে এমন ভয়ে?
রাত দুপুরে তোমার বুকে
স্বপ্ন শুয়ে থাকে,
স্বপ্ন তোমার বুকে যে তার
দুপুর রাতে রাখে।
মুন্ডু আছে মাথা নেই
বেঘোরে যে ঘোরে,
ঘর ছেড়ে সে স্বপ্নে এসে
হঠাৎ ধরা পড়ে।
এ'সব দেখে তোমায় রেখে
ভোরে পালায় চাঁদ,
জানি তুমি ধরার জন্য
স্বপ্নে পাত ফাঁদ।
ধরা যদি কেউ পড়ে
তখন গোনে সে পরমাদ,
এ'সব জেনে কবির বুকে
জমছে অবসাদ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন