অজ্ঞতা
শংকর ব্রহ্ম
আমরা যারা অবুঝ ছিলাম
সবুজ পাতায় মুখ দেখেছি
ছিলাম মন্দ ভাল
দিনের বেলায় জ্বালিয়ে দিতাম
সাত মশালের আলো।
দেশটা এখন উপদ্রুত
সময় বদলাচ্ছে দ্রুত
তখন সবই শান্ত দেখে
হৃদয় কি চমকালো?
তোমার বুকে মেরে ছিলাম শব্দভেদি বান
তখন কি আর জানতাম ছাই
তুমিই আমার প্রাণ
ভোমরা লুকিয়ে রাখ সোনার কৌটায়
এখন আমি বুক চাপড়ে করি যে হায় হায়
তোমার দিকেই ছুঁড়ে ছিলাম
বিষ মাখানো তীর
ভেবেছিলাম শত্রু তোমায়
আমি যে এক বীর
শত্রু নিধন যজ্ঞ বীরের ধর্ম
করে ছিলাম গরবে সে কর্ম
ছিলাম সে দিন এমনই অজ্ঞ!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন