অহংকার
শংকর ব্রহ্ম

সবাই দেখে সবাই বোঝে
বলে না কেউ কিছু,
কথা মুখে থমকে দাঁড়ায়
ভয় নেয় তার পিছু।

বললে কথা ক্ষতি হবে
এই ভাবনা তার,
চূর্ণ করে মনের ভিতর
যত অহংকার।