অন্ধ
শংকর ব্রহ্ম
মনে মনে যাকে খুশি
ভালবাসতে পার
তাতে কেউ দোষ ধরে না কারও
মুখে সেটা বললেই অপরাধী হবে
কী আশ্চর্য নিয়ম এই ভবে,
মনে মনে যাকে তাকে খুন করতে পার
মনে শুধু ভাবলেই শাস্তি হয় নাতো কারও
তাতে মনোরোগী বেড়ে যায় আরও
আবারএই মন নিয়েই
যত সব গোলমাল,
কে যে কা'কে কোন মন নিয়ে
কোন চোখে দেখে?
অন্ধরা সবচেয়ে বেশী দেখে আজকাল।
আর আমরা চোখ থাকতেও
অন্ধ হয়ে থাকি চিরকাল।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন