অন্তিম পত্র
শংকর ব্রহ্ম
তোমাকে যা ভালবাসি
এত প্রেম কাউকে আমি দিইনি কখনও,
অথচ কোনদিনও দেখিনি তোমায়।
আজকাল বিলাসী বাতাস এসে
ছোঁয় না আমায় আর,
আপ্লুত হৃদয় নিয়ে
কোনদিনই পাশাপাশি বসব না জানি,
তবু সব কিছু যেন আজ নিয়ম মাফিক
বয়স বাড়ছে তাই,
মনের অন্তিম অস্থিরতা নিয়ন্ত্রণে রেখে
ভদ্রতার মুখোশে ঢাকি,এই পোড়া মুখ।
এ'পথ আমার নয়
এইসব নির্ভেজাল সুখ এসে
যেন আমার নিকটে
অসুখের রূপ নিয়ে ধরা দেয় শেষে,
কাছে আসে, ভালবাসে শুধু
আর কিছু নয়।
কোনদিনও দেখিনি তোমায়,
জানি,কোনদিন পাশাপাশি বসে
কোন কথা বলা আর হবে না আমার,
কোনদিনই হাত ধরে
হাঁটবো না পথে আর
ইস,কোনদিনও বুক ছুঁয়ে বলব না
প্রতিজ্ঞা আমার।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন