অন্তিম স্বাদ
শংকর ব্রহ্ম
চাঁদ তাকে দেখেও,ডাকে না কেন আজ?
এই বোধে অহেতুক
সান্ধ্য মেঘের বুকে, পড়ে যেন বাজ।
অনেক আকাশ ঘুরে
মেঘ এসে ঝুঁকে পড়ে
খাঁদের কিনারে।
এবার মরণ ঝাঁপ দিলে পরে
পেয়ে যাবে জীবনের অন্তিম স্বাদ।
আজও আকাশ দেখ
থোকা থোকা ঢেকে আছে মেঘে,
এ পাশ ও পাশ থেকে টানের আবেগে
অন্তিমের দিকে তার যাত্রা হলে শুরু,
বার বার ডাকে তাকে খাঁদ
মেঘও দেয় সাড়া,গুরু গুরু।
অনেক আকাশ ঘুরে
মেঘ এসে দাঁড়িয়েছে
খাঁদের কিনারে,
এবার মরণ ঝাঁপ দিলে পরে
পেয়ে যাবে জীবনের অস্তিম স্বাদ,
জল তো জীবন
তাই ইশারায় ডাকে তাকে খাঁদ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন