অশ্রুধারা
শংকর ব্রহ্ম
বর্ষাকাল এলে আমার আজকাল খুব
কদম ফুলের কথা মনেপড়ে
আর মনেপড়ে যায়
যমুনা নদীর ধারে থাকা সেই কদমগাছটির কথা
যেখানে বসে কৃষ্ণ বাঁশি বাজাতেন
সে'সুরে আকুল হয়ে ছুটে আসতেন রাধা
কত বাধা পেরিয়ে
তারপর কি যে হতো জানা হয়নি
বৃষ্টিতে ভিজে রাধা ঘরে ফিরতেন কিনা
তবে আজকাল বৃষ্টির রিমঝিম আওয়াজে
রাধার নুপূরের ধ্বনি শুনতে পাই
মেখম খুলে যায় মনের ভিতর
মায়াবী ময়ূরী নেচে ওঠে
হৃদয় তখন কৃষ্ণ হয়ে চরচরে ভাসে
কৃষ্ণ বিরহে রাধা যখন নির্জনে কাঁদে
তখনই ধরণীতে বৃষ্টি নেমে আসে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম